যে যাহাই বলুক
সব রাজনৈতিক দল ও নেতা-কর্মী
এক গোয়ালের গরু।
পার্থক্য শুধু কেউ খায় সরাসরি
কেউ খায় ঘুরিয়ে
জনতা কিন্তু বুঝে সবই
তাই ভয় যে সবার মনে মনে।
আমরা কিছু অন্ধ ভক্ত
তাই নিজের খেয়ে মোছে তা দেই
আর তাদের নিয়ে লাফাই
দিন শেষে জুটে কপালে দালাল উপাধি।
কন্ট্রাক্টরি করবে
কমিশন খাবে
দেখাবে জিতে চেয়ারে বসে
ক্ষমতার বেশ বাহাদুরি।
আর আমরা অন্ধ ভক্তরা
রইবো পড়ে আমাদের নিজেদের জায়গায়
নিবেনা খোঁজ তখন তাঁরা
আমরা খেলাম কি খেলামনা ?
আমাদের কেনার ক্ষমতা
আছে কি নেই
তাহা বিবেচনা না করে
দিবে নানান অজুহাতে তখন
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে!
যতোই বলি আমরা
হয়ে যাবে ভালো নতুন কেউ এলে
সেটা গুড়েবালি
কারণ গুণীজনেরা গেছেন বলে
যায় দিন ভালো, আসে দিন খারাপ!
তাই ভালো আশা করতে পারিনা
কারণ আপন স্বার্থ ছাড়া আছে দেশে
কোনো নেতা-কর্মী বা রাজনৈতিক দল
চোখে পড়েনা!
যেটুকু পড়ে ভালো-মন্দ মিলে
তাহাও দেখি আমরা আবার
অন্ধ ভক্ত হিসাবে ভালোবাসার মোহে
যাহা আমাদের যুগের পর যুগ
কুঁড়ে কুঁড়ে খাচ্ছে
যার কোন্ পরিবর্তন সামনেও হবেনা।
হতো যদি পরিবর্তন
দেখতে পেতাম এখনই
ক্ষমতার জন্য পাগল না হয়ে
সবাই মিলেমিশে দেশটাকে এগিয়ে নিতো।
না, ধান্ধা সবারই একটা
ছলে বলে কৌশলে ক্ষমতায় যাওয়া
আর লক্ষ্য হলো হালুয়ারুটি খাওয়া।
যদি না হবে তাহা
তবে কেনো এতো হিংসা,
এতো মিথ্যার ছড়াছড়ি ঘরে-বাইরে
একের প্রতি অপরের ?
এর উত্তর খোঁজা দরকার
আমাদের মতো অন্ধ সমর্থক বা ভক্তদের।।
——–@—–@——-