1. admin@mannanpresstv.com : admin :
চোখের কোণে তুমি -নজরুল বাঙালি। - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

চোখের কোণে তুমি –নজরুল বাঙালি।

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১০০ Time View
ঐ দুর সীমানায় দাঁড়িয়ে আছো
যেন আমার চেখের কোণে তুমি,
নীল পাহাড়ের পাদদেশে কি যে
সুন্দর লাগছে তোমায় ভাবছি সেটা আমি
নীল পাহাড়ের সবুজে ছায়ার দাঁড়িয়ে
আনমনে কি তুমি ভাবছ আমার কথা,
মনটা আমার বড়ই আনচান করছে
বুকের মাঝে করছে যেন চিন চিন ব্যথা।
মনের মাঝে এমন কি যে কষ্ট পেয়ে
কেন আমায় ভুলে গেলে তুমি,
যেন হাজার বছর চিন্তা করেও
তার সদুত্তর আজো খুঁজে পাইনি আমি।
মনে কি পড়ে প্রথম দেখায় তোমার
আমার মাঝে কি যে কথা ছিলো,
জানিনা আমি আজ অকারণে তোমার
আমার মধুর সন্পর্ক হলো এলোমেলো।
ভুল গুলো কি ক্ষমা করে
আসবে তুমি আবার ফিরে,
আমার যত স্বপ্ন আছে
শুধু তোমার মনটাকে ঘীরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD