নির্দিষ্ট কিছু দিন, কিছু সময়,
কিছু চাওয়া পাওয়া,প্রাপ্তি আর অপ্রাপ্তি
জ্যামিতিক কিছু সম্পর্কের কোণ কিংবা বৃত্ত,
শূন্য থেকে শূন্যে মিলিয়ে যাওয়া।
কে আমি?
আর কেনইবা এলাম,কি করবো,কি করা উচিত
কোন উত্তর নেই, উত্তর আছে কিনা, জানাও নেই,
ভালো মন্দ, ভুল আর শুদ্ধতার খেলায়,
আমিই আসামি আমিই বাদী।
পাপ পূণ্য, বিচার বিশ্লেষণের কঠিন হিসেবে
নিজেকে প্রশ্ন করেও উত্তর খুঁজে পাইনি,
নির্দোষ কিংবা অপরাধ এর কারাদণ্ডাদেশ
কার ইশারায় সবই ঘূর্ণায়মান নিয়মিত।
দেখেনি নিজেকে, বুঝিনি নিজেকেই
হয়তোবা খেয়ালের হিসেবে তন্ময় অন্যদিকে,
তাইতো হিসেবের অংক মেলেনি কখনো
হিসাব মেলাতে চেয়েছি অন্য কোন নিয়মে।
লেনা দেনা আর না পাওয়ার হিসেবেই
চলে গেলো বছরের পর বছর,
প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেবের শূন্য খাতা,
এলাম, দেখলাম সময় ফুরিয়ে বিদায় নিলাম।
বৃথাই জনম বৃথা জীবনের ইতিহাস,
শূন্যতা ছিলো শূন্যতা থাকবেই,
যা করা উচিত ছিল, যা দায়িত্বে ছিল
হেলায় করেছি শেষ সব হিসেবের উপাখ্যান।