1. admin@mannanpresstv.com : admin :
কনক আলোয় মুক্তি অনন্ত -সাঈদা আজিজ চৌধুরী - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

কনক আলোয় মুক্তি অনন্ত –সাঈদা আজিজ চৌধুরী

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১১৮ Time View
ধুমায়িত কফির মগে গোলাপি আনন্দ আলো
শিউলিমাখা শরত ঘ্রাণের পবিত্রতায়।
দুলে ওঠে মন ফুল্ল কাশের শাদা বন
সতীর্থ তুমিও এসো সান্ধ্য আয়োজনে
নিয়ে এসো কিছু হাসি নিরামিষ জীবনের নুন
ছিন্ন পাতারাও ওড়ে হাস্যময় ভিড়ে।
্যানিলা রজ্জুতে ঝুলন্ত মডিউল
প্রেম প্রদোষে প্রাকৃত প্রেমিক স্বপ্নসারথি
ফুল পাখি বৃক্ষ সবুজ স্বপ্ন উদ্বেল আবেগ
সারথি,অবেলায় কেনো বন্ধনের সূতো ছিঁড়ে
জীবনের গান কেনো হয় ছিনতাই?
দ্রবীভূত আয়ূরেখা সময়ের পথরেখায়
প্রচ্ছদ আঁকে বজ্রকণার বিদ্যুতে
ভালোবাসার আকরখনি রোদ বৃষ্টি ঘাসের পথে
অগ্নি বিপ্লবে অভিমানী বনমালতী
আলোর বিগলনে প্রতীক্ষার অভিযাত্রী।
হেমন্ত সকালের পদধ্বনি শোনা যায়
অঘ্রানের মাঠে আমন্ত্রণ হৈমন্তী ভোজসভায়
পবিত্র সুন্দর স্বপ্নকাজল আকাশের মুখ
দীপজ্বলা রাত নিভৃত অভিসার নিগুঢ় বন্ধন।
মেঘেরা ওড়ায় আঁচল অনঙ্গ বেশে
খোঁপার ফুল নড়ে কোমল বাতাসে
প্রেমচূর্ণ পার্বতী ঢেউ জ্যোৎস্নার নিবিড় শরীর
কুমারী রাত্রির পারদ ওঠানামা সুপ্ত অস্পষ্টতা।
সূর্যের শোভাযাত্রায় পৃথিবী তরুণী নিত্য
কনক আলোয় উদাত্ত আহ্বান মুক্তি অনন্ত।
স্বত্ব সংরক্ষিত
৬/১০২০২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD