সঠিক মানুষ চিনবে কেমন করে,
বর্তমান প্রতারণার ডরে
ভালো মানুষ গুলো কি মুখ খুলতে পারে।
কত স্বপ্ন পরিবারে তোমাকে ঘিরে
ছেলের মাধ্যমে দাদুভাই আসবে ঘরে,
আদর করবেন শ্বাশুড়ি স্নেহ ভরে
ফিরে যেতে চাই ছেলে বেলার তীরে।
আশায় তার গুড়ে বালি
পাড়া-প্রতিবেশি ও স্বজনরা দেয় তালি,
তাদের কণ্ঠরোধ করা যায় না দিয়ে গালি
তা-ই হয়তো তুমি শ্বাশুড়ির চোখের বালি।
তোমার সিদ্ধান্ত তো সঠিক নয়
এটি তো পরকীয়ায় গড়ায়,
কিভাবে দূর থেকে সিদ্ধান্ত ফিরায়
সৃষ্টিকর্তা হোন তোমার সহায়।
যদি হও তুমি মুসলিম আরাধনায় হও মশগুল
পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে দাও কিছু উসুল,
স্বাদকা, দান করো খুঁজে অসহায় মানুষের দল
দোয়া করবে হাত তুলে সৃষ্টিকর্তা দেবেন অবশ্যই ফল।
হয়তো তোমার হচ্ছে কোন পরীক্ষা
সৃষ্টিকর্তা কে বেশি বেশি স্মরণ করে ইজ্জত ও সম্মান হবে রক্ষা,
শরীরের প্রজ্জ্বলিত অগ্নি শিখা
স্বামী ছাড়া অন্য কাউকে দিওনা দেখা।
দুনিয়ায় সুখের চেয়ে অনেক মূল্যবান ইজ্জত ও সম্মান
কোন কিছু মোহে পড়ে নষ্ট করো না তো মান,
সৃষ্টিকর্তার দয়া চাও উজাড় করে মনপ্রাণ
তিনিই রক্ষা করবেন ধৈর্য্য পরীক্ষার দিয়ে যথাযথ দান।
তারজন্য রাখতে হবে পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস
মুহাম্মদ সাঃ তো দিয়ে গেছেন আশ্বাস,
আল্লাহ মহান এর সৃষ্টি হলো বাতাস
যেকোনো সময় এই মাধ্যমেই পেতে পারো আভাস।