নিখুঁত পরিকল্পনা –মোহাম্মদ মোমেন মিয়া
এম.এ.মান্নান.মান্না:
-
Update Time :
সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
-
১৪৭
Time View
করা যায়না কল্পনা
যেদিকে তাকাই দেখি সদা
কতো সুন্দর আল্পনা।
আকাশ মাঝে মেঘের ভেলা
জলে মাছের খেলা
রাত্র দিনে কেটে যাচ্ছে
আলো আধারির বেলা।
হাওয়ার ভাসে পাখ পাখালি
জলে ঘুরে পশু প্রাণী
আরো আছে গাছা গাছালী
কতো রকম বনানী।
সকালে আসে রবির আলো
রাতে চাদের জোসনা
সোনালী রূপালী আলোর খেলা
ভালোবাসে ললন ললনা।
সৃষ্টি কূলের কতো কিছু
দেখার আছে বাকি
সামনে আছে যতো ততো
দেখে জুড়ায় আঁখি।
Please Share This Post in Your Social Media
More News Of This Category