নেই নীল প্রজাপতি ,
নেই মাধবীলতা,
নেই মধ্যরাতের ঝিঁঝিঁ পোকার ডাক ।
সেই বিষন্ন তন্দ্রাচ্ছন্ন রাতের মায়া এখন কেবলই প্রহসন ।
আজ কেবল মনে পড়ে সেই আদুরে ডাক মধুমিতা ,সুপ্রিয়া সুচিত্রা আরো কতো কি –
নিভে গেছে জোনাকির আলো
চাঁদের সাথে কথা বলার বিনিদ্র রাত।
অন্ধকারে ঘিরে আছে জোছনা
চাঁদের গায়ে কলঙ্ক লেপে দিয়ে গেলো রাতের তারারা।