কে তুমি
কি নাম বলো দেখি শুনিí
পাড়ার সবাই দেখে তোমায়
করছে কানাকানি।
কে তুমি
কোথায় বাসা পড় তুমি কিসে
ফিসফিসিয়ে বলে যাও
আমার কানের পাশে।
কে তুমি
কালো কেশী খোঁপায় বাঁধা ফুল
চোখ যে তোমার কাজল কালো
দেখছি নাতো ভুল।
কে তুমি
যাবে কোথায় ভাবছো আপন মনে
আমার সাথে যেতে পারো
যাবে যেখানে।
কে তুমি
অপরূপা আসো আমার কাছে
মাথায় তোমার হাত বুলাব
ঘুম পাড়াব পাশে।