1. admin@mannanpresstv.com : admin :
নিথর দেহের শেষ অনুরোধ -সারোয়ার মাহিন - মান্নান প্রেস টিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

নিথর দেহের শেষ অনুরোধ –সারোয়ার মাহিন

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ Time View
আমি যখন নিথর দেহে পড়ে থাকবো লাশ হয়ে ,
জীবনের সব শব্দ থেমে যাবে নিঃশ্বাসের পাশে,
সেই নীরব মুহূর্তে—
তুমি কি একটু থামবে?
একবার শুধু মনে করবে,
এই মানুষটা কত ভালবাসা বুকে নিয়ে
চলে গেলো নিঃশব্দ বিদায়ের পথে।
তখন আমার চোখ আর ফিরবে না,
ঠোঁট আর ডাকবে না কারও নাম,
হাত দু’টো আর বাড়াবে না স্নেহের টানে—
তবুও মনটা চাইবে
তোমার একফোঁটা দোয়ার ছোঁয়া,
একটি আয়াতের আলো,
একটি দরুদের সুবাস।
আমি যখন কাফনের কাপড়ে ঢাকা পড়বো,
দুনিয়ার সব রঙ ফ্যাকাশে হয়ে মিলিয়ে যাবে,
তুমি কি তখন একবার
সূরা ইখলাস পড়ে দেবে?
কারণ ওর প্রতিটি আয়াত
আমার ঘুমের ঘরে আলো হয়ে নামে।
আর পড়বে একবার দরুদ শরিফ—
যেন প্রিয় নবীর প্রতি সেই সালাম
আমার শেষ যাত্রাকে করে দেয় শান্তির আবরণ।
মাটি যখন আমাকে বুকে নেবে,
চারদিক যখন হবে স্তব্ধ,
লাশের থেকেও নীরব এক নিস্তব্ধতায়—
হয়তো তোমার কণ্ঠে পড়া
একটি ছোট দোয়া, একটি দরুদ,
আমার অন্ধকার কবরের ভেতর
ফুটিয়ে তুলবে অদ্ভুত এক আলোর হাসি।
জীবনে কিছুই চাওয়া হয়নি,
শেষেও চাই না কোনো চোখের জল—
শুধু চাই, মনে রেখো একবার,
একবার সূরা ইখলাস,
একবার দরুদ শরিফ,
তোমার সেই সামান্য ভালোবাসাই
হবে আমার চিরশান্তির শ্বাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD