মাটির বুক চিরে
বৃক্ষ লতা জন্মে
অনন্য তুমি এই ধরিত্রীতে,
যে ফুল ফলের সমারোহ তোমাতে
আশ্চর্যই হতে হয় তাহা দেখে দেখে,
গর্বে বুক ভরে
তোমার কোলে এই কারণে।।
ধরিত্রীতে হে বাংলা তুমিই একখানি
জন্ম নিয়েছে এইখানে মৈত্রী,
এই নির্মল প্রকৃতি
সেই প্রকৃতিতে নিজেকে হারায় যেন মৈত্রী ,
বাংলার মাঝেই হবে মৈত্রীর সমাধি
ইহাতেই মৈত্রী পাবে পরম তৃপ্তি……