রঙের পসরা এখন পৃথিবীময়।
যতটা রঙিন করা যায় নিজেকে
তেমনই করে সাজতে ও সাজাতে পছন্দ করছে ইদানীং।
রং মেখে সং সাজা নিত্য যাত্রা যেন হয়ে দাঁড়িয়েছে
প্রকৃত রং কোথাও হারিয়ে গেছে!
মেকি দুনিয়ার পেছনে পড়ে আছে।
সং সেজে আভিজাত্য , কালে কালে রং পালটে যেতে থাকে মানুষেরও।
অভ্যস্ত হয়ে পড়ে মেকি জীবনের সাথে।
নকলের ভীড়ে আসল হচ্ছে প্রতিনিয়ত ধরাশায়ী।
আসল চেহারা রঙের চিপায় চাপা পড়ে যায়।
মানুষের রূচি যায় পালটে।
স্বাদে আসে বৈচিত্র্যতা।
কৃত্রিম রং এখন মহা মূল্যবান
রূপ হারিয়ে মলিন হচ্ছে চেহারার।
গতি হারাচ্ছে জীবনের।
রঙের মানুষ হারিয়ে খেই, উড়াল দিচ্ছে উর্দ্ধগগণে।
পায়ের নীচটা আদৌ শক্ত কি না ভেবে দেখার সময় কোথায়।
রঙিন দুনিয়ার রঙিন মানুষ বিবেকটাকেও
পালটে ফেলে কৃত্রিমতায়।
সময়ের জাঁতাকলে কত মানুষ হারিয়ে যাচ্ছে
দুর্বিপাকে ঘুরছে মানুষ সীমাছাড়া।
মনুষ্যত্বের রঙ আজ মলিন।
কোনটা আসল আর কোনটা নকল
তার বেড়াজাল টপকানো সত্যই দুর্বিষহ।
রঙের প্রবাহ চলছে জগৎময়।
কৃত্রিমতার চাপে পড়ে রবে আসল রূপ!
কালো চশমায় ঢাকে চোখ-
রঙিন চশমায় ঢাকা পড়ে, চোখের সরলতা।
বইয়ের পাতায় রঙের দাপট
সেখানেও রঙের ভাড়ে শব্দের মূল্যায়ন কমতে থাকে
শাক সবজিতে কৃত্রিম রঙের ব্যবহার, সেখানেও কাঁচা সবজিকে পাকা করার পক্রিয়া গড়ে তুলে।
এখন পৃথিবী রঙিন চশমা পড়ে ঘুরে বেড়াচ্ছে
তার সাথে তাল মিলাতে হিমশিম সাধারণ মানুষ।
অসাধারণ হওয়ার প্রতিযোগিতায় নাম লিখিয়েছে।
হন্য হয়ে মানুষ বেপরোয়া ভাবে কৃত্রিমতায় ঝুঁকছে।
রঙ পুতুল
রঙ মনুষত্ব্য
রঙ বিবেক
রঙ মানবতা
রঙ শিক্ষা
রঙ টাকা
রঙ মূল্যবোধ
রঙ ভালবাসা
রঙ বুদ্ধি
রঙ বউ
রঙ বর
রঙ প্রেমিক
রঙ প্রেমিকা
রঙে ভরা ঢঙে জীবন যাচ্ছেতাই!
সাবলীল জীবন কোথাও যেন হারিয়ে অতলান্তে!
বুদ্ধিবল হারিয়ে বুদ্ধিহত এখন,রঙের চক্ররে
আর তাই তো কৃত্রিম অক্সিজেন দিয়ে বাঁচে না মানুষ।
ফরমালিনেও রঙের কারসাজি!
ডাক্তারি বিদ্যাতেও রঙের কারবারি
শিক্ষা ক্ষেত্রেও যোগ্যতার রঙিন লাটাই
যার হাতে লাটাই, সেই ছড়ি ঘুরাবে।
সর্বক্ষেত্রেই রঙের বাহাদুরি বাহারি কায়দার।
আসুন কৃত্রিম রঙ ভুলে আসল রঙে করি আত্ম নিবেদন ।