1. admin@mannanpresstv.com : admin :
বাবার বাড়ি রওনা দিয়ে এক সপ্তাহ ধরে নিখোঁজ গৃহবধূ ও তার শিশুপুত্র - মান্নান প্রেস টিভি
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

বাবার বাড়ি রওনা দিয়ে এক সপ্তাহ ধরে নিখোঁজ গৃহবধূ ও তার শিশুপুত্র

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২০ Time View

বরিশালের সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে বাবার বাড়ির উদ্দেশে সন্তান নিয়ে রওনা দেওয়া এক গৃহবধূ গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। গত ১ মে আলপনা বেগম তন্নী (৩০) তার চার বছর বয়সী শিশুসন্তান আলিফকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে রওনা দেন।

নিখোঁজ তন্নী বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড দিনার গ্রামের মোল্লা বাড়ির বাদল মোল্লার স্ত্রী ও চরকাউয়া গ্রামের সিকদার বাড়ির মৃত মুন্নাফ আলীর মেয়ে। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে নিখোঁজের পরিবার।

সাধারণ ডায়েরি সূত্র‍ে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে পিত্রালয়ের উদ্দেশে রওনা দেন তন্নী। বিকেল আনুমানিক ৩টার দিকে তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোনটি বন্ধ পান স্বামী। পরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন তন্নী বাবার বাড়িতেও যায়নি। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি।

এ বিষয়ে নিখোঁজের স্বামী বাদল মোল্লা জানান, বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিভিন্ন স্থানে তাদের খোঁজও করা হচ্ছে।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী জানান, বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে। একইসঙ্গে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের স্থান শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD