1. admin@mannanpresstv.com : admin :
কোচিং সেন্টারে ৯ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার - মান্নান প্রেস টিভি
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

কোচিং সেন্টারে ৯ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১১ Time View

রংপুরে কোচিং সেন্টারে ৯ বছরের শিশুশিক্ষার্থীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাতে গাজীপুর কোনাবাড়ী রূপজান টাওয়ার এলাকা থেকে আসামিকে গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতার দেলোয়ার হোসেন রংপুর পীরগাছা উপজেলার সুন্দর এলাকার মফিজুল ইসলামের ছেলে।

শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন র‍্যাব-১৩-এর সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। র‌্যাব জানায়, মামলার বাদীর ৯ বছর বয়সী নাবালিকা কন্যাশিশু আসামি
দেলোয়ার হোসেনের কোচিং সেন্টারে পড়াশোনা করতো। গত রমজান মাসে আসামি দেলোয়ারের স্ত্রী তার বাবার বাড়ি গেলে আসামি ভুক্তভোগী ওই শিশুকে কুপ্রস্তাব দেওয়া শুরু করে। গত রমজান মাসের ৫ম রোজার দিনে দেলোয়ার ওই শিশুকে একটি কক্ষে আটকে রেখে গলায় ছুরি ধরে ধর্ষণ করে। ফলে শিশুটি অসুস্থ হয়ে বাড়িতে ফিরলে তার মা কী হয়েছে জিজ্ঞেস করলে শিশুটি ভয়ে কিছু বলেনি। এরপর থেকে ওই শিশুকে আসামি দেলোয়ার একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ১৯ এপ্রিল বিকেল ৪টার দিকে পুনরায় ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। এতে করে স্থানীয় লোকজন কোচিং সেন্টারে প্রবেশ করলে আসামি পালিয়ে যায়। পরবর্তীতে গত ২২ এপ্রিল ভুক্তভোগী ওই শিশুটির মা বাদী হয়ে পীরগাছা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

র‍্যাবের সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD