নিজের আলোয় পৃথিবী দেখবো বলেই,
এতটা কণ্টকাকীর্ণ অন্ধকার পথ হেঁটেছি।
যে সম্পর্ক আমার নীরবতার ভাষা বোঝে না,
তার কাছে নিজেকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই।
আমি জানি—-
হারানো মানেই পরাজয় নয়,
কিছু হারানো জয়েরই নিশানা।
আমি কাউকে ছোট করে,
বড় হতে শিখিনি,
আমি মানুষের সাথে মিশি—-
কিন্তু নিজের সীমা ভুলে যাই না।
প্রকৃত ভালোবাসা জীবনের সৌন্দর্য,
তবে ভালোবাসার নামে,
নিজেকে হারিয়ে ফেলা নয়।
হৃদ্যতার সম্পর্ক গুলো,
আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভব,
আর ব্যক্তিত্ব আমার অস্তিত্বের স্বাক্ষর।
যে মানুষ নিজের কাছে ছোট হয়ে,
অন্যের চোখে বড়ো হতে চায়,
সে পৃথিবী জিতেও—–
শেষ পর্যন্ত, নিজের কাছেই পরাজিত হয়।