1. admin@mannanpresstv.com : admin :
ওরা বাড়ি ফিরছিলো -রেজাউদ্দিন স্টালিন - মান্নান প্রেস টিভি
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

ওরা বাড়ি ফিরছিলো –রেজাউদ্দিন স্টালিন

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩ Time View
ওরা বাড়ি ফিরছিলো
কখনো দৌড়ে কখনো হেঁটে
একটা বিষাদনদীর বুক চিরে
এগুচ্ছিলো
অনেকদূর কিন্তু ওদের মনে হলো
কত কাছে
পৃথিবীর বিখ্যাত সব শহর থেকে স্মৃতিস্বপ্নের
ঝুড়িভর্তি শব্দ নিয়ে ছুটছিলো
পেছনে পারমানবিক চুল্লী
সামনে বজ্রনারীর নৃত্য
মাঝে মাঝে ফনা তুলছে ঢেউ
ভ্রুক্ষেপহীন দৌড়ে বাড়ি ফিরছিলো
বুকের মধ্যে লুকানো সেই অমূল্য
ঘরে ফেরার খাতা
স্বাধীনতার গানে ভরা পৃষ্ঠা
পৃথিবীর সমান দামী
দীর্ঘশ্বাসে দৌড়ুচ্ছে ওরা
কখনো বুক দিয়ে দৌড়ুচ্ছে কখনো হামাগুড়ি দিয়ে
সামনে দিগন্তের পর্দায় ভেসে উঠছে
শত বছরের গ্লানি আর লজ্জার ছায়াছবি
ঝাপসা হয়ে যায় চোখ
মাতৃভূমি প্রিয় মাতৃদেশ অন্ধকারে
কবিতার জোনাক স্বাক্ষী
ওরা বাড়ি ফিরছিলো একা
দান্তে যেভাবে ফিরেছিলো ফ্লোরেন্স থেকে পিতৃভূমিতে
মধুসূদন প্যারিস থেকে কলকাতায়
লোরকা ন্যুয়র্ক থেকে আন্দালুসিয়ায়
সেজোয়ার ফ্রান্স থেকে মার্তিকিনিতে
ওরা বাড়ি ফিরছিলো কত বছর ধরে কেউ জানে না
একটা অসীম মাথায় নিয়ে ফিরছিলো ওরা
নক্ষত্রের উপর পা ফেলে ফেলে
হয়তো একশো বছর
কিংবা তারো কিছু বেশি সময়
বাড়ি ফিরছিলো
একটা আগুন- নদীর বুকচিরে
একটা বরফ নদীর বুক চিরে
একটা রক্ত-নদীর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD