1. admin@mannanpresstv.com : admin :
চাকরি দেবে আদ-দ্বীন ফাউন্ডেশন, বেতন ৪০ হাজার - মান্নান প্রেস টিভি
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

চাকরি দেবে আদ-দ্বীন ফাউন্ডেশন, বেতন ৪০ হাজার

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫ Time View
DinajpurTV |

২৯ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা আদ-দ্বীন ফাউন্ডেশন তাদের হাসপাতাল বিভাগের জন্য ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৯ জুন ২০২৬ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী ১৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিভাগ

পদের নাম: ম্যানেজার

বিভাগ: হাসপাতাল

পদসংখ্যা: নির্ধারিত নয়

আবেদনের যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

অন্যান্য যোগ্যতা: স্বাস্থ্যসেবা সংক্রান্ত নীতিমালা ও কার্যপদ্ধতি সম্পর্কে সামগ্রিক ধারণা থাকতে হবে। এছাড়া এমএস অফিস অ্যাপ্লিকেশন পরিচালনায় পারদর্শিতা থাকা আবশ্যক।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন ও সুযোগ-সুবিধা

চাকরির ধরন: ফুলটাইম (অফিস ভিত্তিক)

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

কর্মস্থল: ঢাকা।

মাসিক বেতন: ৪০,০০০ টাকা।

অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসেবা সুবিধা এবং শিক্ষা প্রণোদনা।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ২৯ জুন ২০২৬।

আবেদনের শেষ তারিখ: ১৫ জুলাই ২০২৬।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা আদ-দ্বীন ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অথবা অনলাইনে নির্ধারিত লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিশ দেখতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভিজিট করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD