তোর হৃদয়ের দহন কেউ কি বুঝিনী?
অবসন্ন রাতে ব্যথার প্রলয়ে
কালো-আঁধারিতে অবুঝ পরিক্রমা।
দস্তানা হাতে মৃত্যুদূতের বলয়ে
যাকে ভালোবাসিস,নয় সে আগন্তুক।
সাজিয়েছিলি সঙয়ের সংসার।
জীবনের সত্য সৌন্দর্যের পরিপ্রেক্ষিতে
পেয়েছিস শুধু হতাশা আর অপার্থিতা।
তোর সূক্ষ্ম অপরিয়েতার মুষ্টিতে,
উঠে এলো হতাশা আর ব্যর্থতা।
কল্পরাজ্যের জাগিয়ে দেওয়া স্বপ্নে,
দৃঢ় মনোবল নিয়ে জীবন তরী হাকা।