আমার সবুজ বাংলা এখন
ভরে গেছে চোরছেঁচড়ে,
সুযোগ বুঝে একেকজন
সবকিছুই চুরি করে।
কেউবা করে কবিতা চুরি
অন্যের লেখা মেরে দিয়ে,
জাতির সাথে করে জোচ্চুরি
ভাবছি আমি এটি নিয়ে।
ত্রাণের মাল গায়েব করে
এমপি, মন্ত্রী, সর্বজনে,
ভালো লোকের লেবাস পড়ে
দেশ ভাসায় উন্নয়নে।
পেটের দায়ে করলে চুরি
তাকে রশি বেঁধে ঘুরায়,
তার মাথায় মারে হাতুড়ি
আসল চোরের পোলায়।
ধরাছোঁয়ার বাইরে থাকে
চোরদের গডফাদার,
এসব দুঃখ বলবো কাকে
কেউ বোঝে না হাহাকার?
কাজের নামে বাজেট চুরি
দেশের সাথে বেঈমানী,
তারাই করেন বাহাদুরি
সে-ই ঘটনা কে না জানি?
ভালো মানুষ পাওয়া দায়
চোরছেঁচড়ে ভরে গেছে,
বেশির ভাগে করে অন্যায়
সবুজ এ-ই বাংলাদেশে।
আগে করতো পুকুরচুরি
এখন সবে সাগরচোর,
শিশু-বাচ্চা থেকে বুড়া-বুড়ি
চোখেমুখে চোরের ঘোর।
গণমানুষের ভোটচোর
যে-ই দেশের সরকার,
সেই দেশে চোরছেঁচড়
এসব কোনো ব্যাপার?
কবি হয়েই ঠেকছি আমি
সত্য কথা বলছি তা-ই,
ভরসা আমার অন্তর্যামী
আল্লাহ ছাড়া ভরসা না-ই।
চোরের মায়ের বড়ো গলা
গুণী-জ্ঞানী সবাই বলে,
চোরকে দেবেন বাঁশডলা
চোর কমবে সতর্ক হলে।
রক্তচক্ষুকে ভয় করি না
চোরকে চোর বলবোই,
কারও আমি পাও ধরি না
মন্দের বিরুদ্ধে লড়বোই।
জেগে ওঠো সুশীল সমাজ
চোরের কোনো ক্ষমা না-ই,
জেগে ওঠার সময় আজ
চোরদের গুষ্টি কিলাই।
এস.আই. জনি ঘৃণা করে
চুরির সাথে যুক্ত যারা,
দেশ ভরেছে চোরছেঁচড়ে
চোরের জন্য দিশেহারা।
চোর কভু জান্নাতে যাবে না
এটি স্পষ্ট নবীর বাণী,
চোর কখনো ক্ষমা পাবে না
চোরদের বিপক্ষে আমি।
রচনাকালঃ ০২ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ, ১৬/০৫/২০২২ খৃষ্টাব্দ
১৪ শাওয়াল ১৪৪৩ হিজরি
সোমবার।
০১৭২৩৮৪১৬২২