1. admin@mannanpresstv.com : admin :
তোমাকেই চেয়েছি .... মনিরা ইসলাম - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

তোমাকেই চেয়েছি …. মনিরা ইসলাম

m a mannan manna:
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ০ Time View
আমি তো শুধু তোমাকেই চেয়েছি
বহুবার বহু রুপে অনুভব করেছি
তোমার স্পর্শ, তোমার উষ্ণতা।
তুমি যতবার আঘাত করেছ
ততবার আমার নতুন জন্ম হয়েছে
আমি বুঝতে শিখেছি জীবন কী!
পরম মমতায় একবার যখন বলেছ
আমি তো তোমার -ই ছিলাম
তোমার -ই আছি আমি শিশুর মতো
তোমার বুকে ঝাঁপিয়ে পড়েছি।
আমার অভিমান সে-ও তো
তোমাকে ঘিরেই,
আমার বসন্ত আসে তোমার চোখে
বহুবার বহু রুপে তোমাকে সাজিয়েছি
আমি আমার কল্পনার মানসপটে।
কখনো তুমি আমার প্রেম
কখনো তুমি আমার অভিভাবক
কখনো তুমি আমার প্রিয় বন্ধু
কখনো তোমাকে ভেবেছি
আমার দীর্ঘ পথের সহযাত্রী।
আমি তো শুধু তোমাকেই চেয়েছি
জীবনের সুখ দুঃখের গল্প গুলোয়
তোমার সরব উপস্থিতি চেয়েছি
হোক সে যোজন যোজন দূর
দূরত্বে কি যায় আসে।
তুমি তো রয়েছ মনের কাছাকাছি।
আমি না দেখেও তোমার নিঃশ্বাস
অনুভব করি, অনুভব করি তোমার স্পর্শ।
বহুবার বহু রুপে অনুভব করি তোমায়
কি সাধ্য আছে তুমি ছেড়ে যাবে আমায়!!
———————————————–
( পাণ্ডুলিপি সংরক্ষিত)
রচনা কালঃ ০৩/০৮/২০২১
সিরাজগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD