1. admin@mannanpresstv.com : admin :
"অপাত্রে উপাধি দান" -আলমগীর হোসেন - মান্নান প্রেস টিভি
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

“অপাত্রে উপাধি দান” –আলমগীর হোসেন

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩ Time View

সৃষ্টির সেরা জীব
এখন কর্ম তাদের নিকৃষ্টতম
আল্লাহ তুমি কি দেখোনা
তোমার দেয়া উপাধির
হচ্ছে অবমাননা!
পাহাড় সম অপরাধ
নিমিষেই করবে মাফ
যদি চায় ক্ষমা!
এমন প্রতিশ্রুতি দিয়েছ বলে
আজ আর পাপ করতে
বিবেকে একদম বাধে না!।
আর কত করবে সহ্য
এবার একটু দেখো না
লাগাম টেনে ধরো পাপের
দাও পাপীকে বুঝার মতো শাস্তি
তাহলে অন্তত পাবে কিছুটা স্বস্তি
যারা ভাবে এখনও নিজেদের
তারা সৃষ্টির সেরা জীব।
তাকাই যখন যেদিকে
ঘৃণায় অন্তর জ্বলে সারাক্ষণ
যখন দেখি যত্রতত্র
ঘটে চলেছে পাপের মহামারী!
ভাবি এই বুঝি সৃষ্টির সেরা জীব
যাদের কর্ম সদা প্রশ্নবিদ্ধ
যাহা দেখে মন বলে
আল্লাহ তুমি আর কত দেখাবে দয়া
দিবে কত ধৈর্য্যের পরিচয় ?
আমরা নাফরমান
করে ফেলেছি মনে হয়
পাপের সীমানা পার !
তাই হওয়া উচিত
এক্ষুনি আমাদের ধ্বংস
কারণ আমরা আর বেঁচে থাকার
কোনো অধিকার রাখি না!।
কর্ম আমাদের এতোটাই খারাপ ও অসহনীয়
জন্তু-জানোয়ার হতেও নিকৃষ্ট
তাই ধ্বংস হওয়া উচিত আমাদের অনিবার্য।
কারণ আমরা সৃষ্টির সেরা জীব
উপাধির অনুপযুক্ত!।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD