1. admin@mannanpresstv.com : admin :
বিমানবন্দরসংলগ্ন দোলীপাড়া-বাউনিয়া বাজার সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী - মান্নান প্রেস টিভি বিমানবন্দরসংলগ্ন দোলীপাড়া-বাউনিয়া বাজার সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী - মান্নান প্রেস টিভি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

বিমানবন্দরসংলগ্ন দোলীপাড়া-বাউনিয়া বাজার সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিমানবন্দরসংলগ্ন দোলীপাড়া পাকামাথা থেকে বাউনিয়া বাজার পর্যন্ত সড়কটির বেহাল অবস্থায় চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ভাঙাচোরা থাকায় যানবাহন ও পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

বিশেষ করে অসুস্থ রোগী, বয়স্ক ব্যক্তি ও গর্ভবতী নারীদের জন্য সড়কটি দিয়ে চলাচল অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জরুরি চিকিৎসার প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বিমানবন্দর এলাকার ভেতর থেকে নির্গত পানি সড়কের ওপর দিয়ে প্রবাহিত হওয়া এবং পর্যাপ্ত পানি নিষ্কাশনব্যবস্থা না থাকায় সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দীর্ঘসময় পানি জমে থাকায় সড়কের বিভিন্ন অংশের পিচ ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচলে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

এ পরিস্থিতিতে সড়কটির দ্রুত সংস্কার এবং স্থায়ী পানি নিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

তাঁদের দাবি, সাময়িক মেরামতের পরিবর্তে সড়কটির টেকসই সংস্কার, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং পানি প্রবাহের স্থায়ী সমাধান করা হোক। জননিরাপত্তা ও জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD