1. admin@mannanpresstv.com : admin :
ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার - মান্নান প্রেস টিভি ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার - মান্নান প্রেস টিভি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

অনলাইন ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এসআরবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গণমাধ্যমের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এসআরবি-১-এর একটি দল বারিধারার রোড-৯-এর ১৩ নম্বর বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করে। পরে তাঁকে গুলশান থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে এসআরবি সূত্র।

উল্লেখ্য, সাঈদ খোকন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে। ১৯৮৭ সালে ওয়ার্ড শাখার আইনবিষয়ক সম্পাদক হিসেবে আওয়ামী লীগে যোগ দেন সাঈদ খোকন। ১৯৯৯ সালে ঢাকা মহানগর আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হন। ২০০৪ সালে হন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সর্বশেষ তিনি মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। ২০১৫ সালের ২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অনেক নেতা দেশ ছেড়ে পালিয়ে যান। অনেকে দেশে আত্মগোপনে থাকেন। তাঁদের মধ্যে কেউ কেউ গ্রেফতার হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন সাঈদ খোকন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD