1. admin@mannanpresstv.com : admin :
প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ১৫ হাজার মুসল্লির দোয়া, অংশ নিলেন মীর শাহে আলম - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ১৫ হাজার মুসল্লির দোয়া, অংশ নিলেন মীর শাহে আলম

অনলাইন ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ১৫ হাজার মুসল্লির সঙ্গে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় প্রার্থনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ শেষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদে এ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষসহ প্রায় ১৫ হাজার মুসল্লি অংশ নেন।

দোয়ার আগে মুসল্লিদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু বগুড়ার কৃতীসন্তান নন, তিনি বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তার ৬২তম জন্মদিনে আমরা মহান আল্লাহর দরবারে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের জন্য দোয়া করেছি।তিনি যেন সুস্থ থেকে দেশ ও জাতির কল্যাণে, মানুষের ভাগ্যোন্নয়নে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যেতে পারেন, মহান আল্লাহর কাছে সেই প্রার্থনা করেছি। তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, গণতন্ত্র ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা। আমরা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।

 

দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন অব্যাহত থাকার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনাসহ জিয়া পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করা হয়।

 

প্রধানমন্ত্রীর জন্মদিনে এত বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণে এই বিশেষ দোয়া ও মোনাজাত ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এর আগে মোকামতলা ও শিবগঞ্জে ৫ হাজার শিক্ষার্থীর মাঝে নিমগাছের চারা ও মগ প্রদান করেন প্রতিমন্ত্রী। এছাড়াও ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ দুই উপজেলার সকল শিক্ষার্থীকে উপহার দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD