মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) হাসনাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মুনাফ।
মিছিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মজিদ, যুবদলের আহ্বায়ক মো. রিপন, আবদুল মান্নান মনু, ছাত্রদলের সভাপতি সামির মাহমুদ শামীম, আনোয়ার হোসেন রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি হাসনাবাদ বাজারের বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে। পরে মিছিলটি বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।