কবি মহসীন আহমেদ এর কবিতা // মনপোড়া
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
সোমবার, ১ আগস্ট, ২০২২
-
৩২৯
Time View
লোভ মানুষকে পশু বানায়
চিরায়ত ধর্মের কথা
জানার পরও লোভ করে
মনে লাগে ব্যথা।
লোভে পড়ে অনেক রাজা
রাজ্য হারিয়ে ফকির
কেউবা আবার আল্লার রাস্তায়
নেমে করে জিকির।
কেউবা করে সম্পদের লোভ
কেউবা খোঁজে নারী
কেউবা আবার মাতাল হতে
খায় তালের তাড়ি।
তাড়ি খেয়ে মাতাল হয়ে
আকাশে দৌড়ায় ঘোড়া
তাদের মতো কতো আছে
সমাজে মনপোড়া।
হোমনা-কুমিল্লা
তারিখ-৩১/০৭/২০২২ইং
Please Share This Post in Your Social Media
More News Of This Category