সাম্প্রতিক
জাতীয় সংকটে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রীরমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমললাকসাম উপজেলা মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রীন্যূনতম মজুরি ১৭ হাজার টাকাকার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী“বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন; ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিববালিশ মাথায় ঠেকিয়ে গুলি, পেট কেটে নদীতে ফেলা হতো লাশজাতীয় সংকটে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রীরমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমললাকসাম উপজেলা মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রীন্যূনতম মজুরি ১৭ হাজার টাকাকার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী“বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন; ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিববালিশ মাথায় ঠেকিয়ে গুলি, পেট কেটে নদীতে ফেলা হতো লাশ
Jago Banglaবৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কবি মোঃ আবু ইউসুফ এর কবিতা // আলো আঁধার

এম.এ.মান্নান.মান্না / ২৮৫ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

আঁধার বলে ও আলো ভাই
তুমি কত দূর
কাছে এসো দুজন মিলে
তুলি নতুন সুর!
হাসছো কেন আলো তুমি
হাসার কিছু বলছি
জন্ম থেকে দুজন মিলে
পাশাপাশি চলছি!
আলো তখন বললো ডেকে
আঁধার তুমি বোকা
আমার তোমার কাছাকাছি
অনেক বড় ধোকা!
কেমনে ধোকা খুলে বলো
বুঝতে আমি চাই
তোমার আমার মিলন হবে
দেখতে আমি পাই!
আমি আঁধার কালো বলে
দুরে তুমি থাকো
তবে কেন সুবহেসাদিক
মিষ্টি করে ডাকো!
ডাকি তোমায় ফিরতে ঘরে
আমি যাবো কাজে
আমার রঙে ভূবনজুড়ে
সাজবে নতুন সাজে!
ঘোমড়া কেন মুখটি তোমার
ফুঁসছো কেন রাগে
তোমার মাঝে ক্লান্তি দুরে
সব জীবেরা জাগে!
তবে দুজন সবার তরে
শান্তি সুখের মূল
আলো আঁধার ঘোল পাকিয়ে
করবেনা কেউ ভুল!
—-০২-০৯-২০২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories