কবি মোঃ সোহাগ এর কবিতা // পরম শান্তি
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
-
৪১৬
Time View
মানব সেবায় পরম শান্তি
ক্লান্তি নাই যে কভু,
সারাজীবন করবো সেবা
শক্তি দিও হে প্রভু !
গরীব দুঃখীর পাশে থাকে
এমন মানুষ যারা,
তাদের পাশে রেখো আমায়
করে চোখের তারা।
অন্যের দুখে দুখি যে জন
বিলায় নিজের ধন,
ভালো মনের এমন মানুষ
করো আপনজন।
তাদের ছায়ায় রেখো আমায়
মানব সেবার তরে,
ধন্য হবে জীবন আমার
ধন্য মরার পরে।
সবাই মিলে করবো কাজ
গড়বো ভালো সমাজ,
দুঃখ-সুখে থাকবো পাশে
রাখবো নাকো লাজ।
ন্যায়ের পথে রেখো হে প্রভু
তোমাকেই করি ভয়,
সৃষ্টির সেবা পরম সেবা
মানুষের হোক জয়।
Please Share This Post in Your Social Media
More News Of This Category