1. admin@mannanpresstv.com : admin :
কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা হতে ১০ কেজি গাঁজা ও ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ। - মান্নান প্রেস টিভি
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা হতে ১০ কেজি গাঁজা ও ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ।

চৌদ্দগ্রাম সংবাদদাতাঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৬৩ Time View

চৌদ্দগ্রাম সংবাদদাতাঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা হতে ১০ কেজি গাঁজা ও ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ।

অদ্য ১০ মে ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বাবুর্চি বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১১,৮৮,০০০/- (এগার লক্ষ আটাশি হাজার) টাকা মূল্যের ১০ (দশ) কেজি গাঁজা ও ২৯৬ (দুইশত ছিয়নব্বই) বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ আরিফ হোসেন (২২) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার জব্দ ও ০২ টি মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে প্রাইভেটকারযোগে কুমিল্লার চৌদ্দগ্রামসহ  দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD