কবি –তাহেরা খাতুন এর কবিতা // অব্যক্ত
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
-
১৯৯
Time View
কবি –তাহেরা খাতুন এর কবিতা // অব্যক্ত
কিছু কথা কখনই বলা যায়না
বলার ভাষা থাকেনা
সে কথা কেউ বোঝেনা
বোঝানো যায়না।
কিছু প্রশ্নের উত্তর হয়না
উত্তর দেয়া যায়না
হয়তো উত্তর দিতে চাইনা
উত্তরের শব্দ থাকেনা।
কিছু কষ্টের কান্না থাকেনা
কান্নার শব্দ থাকেনা
বোবা অনুভূতির আড়ালে
কষ্টের প্রকাশ থাকেনা।
কিছু কিছু মানুষ আপন হয়না
আপন হতে পারেনা
স্বার্থ আর লোভে আপন
শব্দ হয়ে যায় ফেলনা।
কিছু হাসিতে আনন্দ থাকেনা
হয়তোবা অন্যকিছু
বর্তমান চায় তাই লুকাতে
ছুটে অতিতের পিছু।
Please Share This Post in Your Social Media
More News Of This Category