কবি –কবির হান্নান এর কবিতা // গুগল প্রেম
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
-
২১০
Time View
কবি –কবির হান্নান এর কবিতা // গুগল প্রেম
তোমাকে লিখবো চিঠি
সে সময় কি আছে
প্রতিদিন’ই গন্ডা দশেক
বন্ধু লিস্টে আসে।
রাতবিরাতে খোঁচা মারে
জেনো পরাণের আধখান
চাহিদা থাকে আকাশ ছোঁয়া
তোমার প্রেমেই ফিরে প্রাণ।
এই বেলাতে লুকোচুরি
সাধু সাধু স্বভাব
গোপন দহনে পোড়ে সংসার
দুই হৃদয়ের কাটেনা অভাব।
জোড় হৃদয়ে ঘোর খোদে রোজ
নিবুনিবু সব প্রাণ
গুগল প্রেমে আজ দিশেহারা
বৃদ্ধ বণিতা সব নৌজোয়ান।
Please Share This Post in Your Social Media
More News Of This Category