সাম্প্রতিক
জাতীয় সংকটে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রীরমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমললাকসাম উপজেলা মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রীন্যূনতম মজুরি ১৭ হাজার টাকাকার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী“বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন; ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিববালিশ মাথায় ঠেকিয়ে গুলি, পেট কেটে নদীতে ফেলা হতো লাশজাতীয় সংকটে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রীরমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমললাকসাম উপজেলা মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রীন্যূনতম মজুরি ১৭ হাজার টাকাকার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী“বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন; ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিববালিশ মাথায় ঠেকিয়ে গুলি, পেট কেটে নদীতে ফেলা হতো লাশ
Jago Banglaবৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কবি –আমিনা খাতুন দিপা এর কবিতা // তরুণী

এম.এ.মান্নান.মান্না / ২৬০ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

কবি –আমিনা খাতুন দিপা এর কবিতা // তরুণী

লাউয়ের ডগার মতো লকলকে তরুণীর দল
তোমরা শুধু বাঁশের মাচাইলে সীমাবদ্ধ থেকোনা,
বেরিয়ে এসো মহা সড়কে-
গ্রহণ করো সূর্যের তেজ
স্নিগ্ধতায় ভরে নাও চাঁদের জোছনা।
গাছের থেকে শেখো কিভাবে ঝড়ো হাওয়ায় নিজেকে টিকিয়ে রাখতে হয়।
পাহাড়কে দেখো কিভাবে মাটি আঁকড়ে দাঁড়াতে হয়,
ক্লান্ত হইও না –
ঝর্ণাকে দেখো কিভাবে অবিরাম কলকল করে বয়ে যেতে হয়।
নিশি রাতে শান্ত সাগরের গর্জন আর ঢেউ থেকে শিখে নাও ;
কিভাবে পূর্ণিমা চাঁদ গ্রাস করে একবুক যন্ত্রণা বয়ে নিজেকে আরো বিশালতায় বিলিন করা যায়।
তোমরা কেউ সোনার বার বা হীরক খন্ড হইও না!
তাহলে সিন্দুক হতে বের হতে পারবে না।
উনুনের কয়লা হও, কয়লা!
নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে খাঁটি করে নাও জননী।
ছোট্ট এই সময়টুকু বেঁধে ফেলো তোমার আঁচলের চাবিতে ; নিজের মতো করে খরচ করো আর আলো বিচ্ছুরিত করো সমাজ সংসার ও রাষ্ট্রের দরজায়,
পারলে পৃথিবীর মহাকালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories