কবি –মোঃ সেলিম হোসেন এর কবিতা // আষাঢ়ের প্রকৃতি
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
-
৩৩৫
Time View
কবি –মোঃ সেলিম হোসেন এর কবিতা // আষাঢ়ের প্রকৃতি
আষাঢ় মাসে বাদল নামে
নদী ভরে জলে,
ঘ্যাঙর ঘ্যাঙর সুর তুলে ব্যাঙ
গাহে ভাঙা গলে।
খালে বিলে জমে পানি
শাপল পদ্ম নাচে,
টেংরা পুঁটি লাফিয়ে যায়
পদ্ম পাতার কাছে।
আকাশ জুড়ে ঘুরে বেড়ায়
কালো মেঘের ভেলা,
ক্ষণে ক্ষণে বৃষ্টির ধারা
খেলায় সুখের খেলা।
ঝুমুর ঝুমুর বৃষ্টির তালে
সুর উঠে যায় মনে,
স্মৃতিকথার তালে হৃদয়
গাহে বৃষ্টির ক্ষণে।
আষাঢ় এলে প্রকৃতি এক
নতুন রূপে সাজে,
সেই রূপেতে মুগ্ধ ধরায়
সঙ্গীতের সুর বাজে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় পত্রিকার সম্পাদক মহোদয় এর প্রতি
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় পত্রিকার সম্পাদক মহোদয় এর প্রতি আমার কবিতা প্রকাশ করায়