1. admin@mannanpresstv.com : admin :
তেজগাঁওয়ে ট্রেনে আগুন, নিহত ৪ - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

তেজগাঁওয়ে ট্রেনে আগুন, নিহত ৪

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৬ Time View

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসের ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় চারজন দগ্ধ হয়ে মারা গেছেন। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। মঙ্গলবার ভোর ৫টার দিকে ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা।
নিহতদের মধ্যে নাদিরা আক্তার পপি ও তার তিন বছরের ছেলে ইয়াছিনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে । বাকি দুজনের পরিচয় জানা যায়নি।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে  জানান, ট্রেনটি নেত্রকোনা থেকে ঢাকায় আসছিল। বিমানবন্দর স্টেশন পার হয়ে ট্রেন খিলক্ষেতে আসলে যাত্রীরা আগুন দেখতে পান। এরপর চালক ট্রেনটি তেজগাঁওয়ে থামান।
ফায়ার সার্ভিস জানিয়েছে,  সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD