1. admin@mannanpresstv.com : admin :
কবি মো- নজরুল ইসলাম এর কবিতা- স্বপ্ন - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

কবি মো- নজরুল ইসলাম এর কবিতা- স্বপ্ন

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৪ Time View

কবি মো- নজরুল ইসলাম এর কবিতা- স্বপ্ন

প্রত্যাশার প্রভাতে অগ্রগামী স্বপ্ন ছোঁয়াতে।
শিশিরের স্নিগ্ধতায় দেহখানি আনমনে আকুল খুশিতে।
ব্যাকুলতায় কর্ম করিছে সম্পাদন
সফলতা আসিবে নিশ্চিত বিশ্বাসে।

ক্ষণিকের সময় যেন কাটে না নিশ্বাস আজ নীলিমায় ভারী।
কাঙ্খিত কামনার যেন বিদেশ বাড়ি।
কতদূর যেন মহা দূর কখন ফুরাবে সেই পথ পাড়ি।

তিলে তিলে করিয়াছি সঞ্চয়
কখনো দেখিনি ভাবিয়া
কত রক্ত মাংস হাড় হয়েছে ক্ষয়।

মনে কত রকমের ভয়
পরিশেষে যদি কিছুই না হয়?

ঘাতকের পেয়ালা মেলিয়াছে,
বাহানার কবলে ফুরাবে আপন ভ্যালি।

সতর্কতার অতি পাহারা
নিত্য অভিনয়ের খেলা।

এভাবে কাটিয়েছে মোর ক্ষন
সন্ধির পেয়ালায় মিঠাইতে পণ।

আজ অবধি টিকিয়েছে মোরে
বিধাতার করুণায়।
হতাশ হয়ে ধ্বংস হয়েছে
দুষ্ট দানবের দেহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD