আমি আর জোৎসনা দেখবোনা
যদি তুমি না থাকো পাশে।
আমি আর সূর্য কিরন গাঁয়ে মাখবোনা
যদি তুমি না থাকো পাশে।
আমি আর বৃষ্টিতে ভিজবোনা
যদি তুমি না থাকো পাশে।
আমি আর গোধূলীতে হাটবোনা
যদি তুমি না থাকো পাশে।
আমি আর ফুল কুঁড়াবোনা
যদি তুমি না থাকো পাশে।
আমি আর নীল শাড়ী কিনবোনা
যদি তুমি না থাকো পাশে।
আমি আর পথ চেয়ে থাকবোনা
যদি তুমি না থাকো পাশে।
আমি আর মন খুলে হাসবোনা
যদি তুমি না থাকো পাশে।
আমি আর তোমার নগরীতে জাবোনা
যদি তোমাকে পাশে না পাই।
আমি আর চিরকুট লিখবো না
যদি তুমি পাশে না থাকো।
আমি আর গোলাপের মাঝে তোমায় খুঁজবোনা
যদি পাশে না পাই।
আমি আর বেলিফুলের মালা নিয়ে তোমার আঙিনাতে ঘুরবোনা
যদি তোমায় না পাই।
কখনো ভাবিনি লিখবো তোমায় নিয়ে
খোলা জানালা আজও অপেক্ষাতে তুমি ফিরবে ভেবে।