1. admin@mannanpresstv.com : admin :
মা তুমি কোথায় - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

মা তুমি কোথায়

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৯ Time View
গুলশান আরা রুবী
তুমি আজ কোথায় মা-গো
কোন আকাশের গাঁয়
তোমার হাতের গড়া সাজানো
বাগান রেখে গেছো চলে ।
মা আজ বড্ড একা লাগছে এ হৃদয় কেমন করে সয় মা গো কেমন করে সয়
তোমায় খুঁজে ফিরি কোথাও তোমার সারা পাই না মা গো এ শূন্য হৃদয় কেদেঁ কেঁদে কয় !
তোমার বুকে মাথা রেখে আর তো সুখে নিদ্রা যাব না
আর তো নিঃশ্বাস নিতে পারিব না মাগো ,
আজ তুমি ও নেই বাবা ও নেই বল এখন কার কাছে যাই!
কার আঁচলের মাথা রাখবো কার হৃদয়ে পাব ঠাঁই ।
মাগো কার বুকে মুখটি লুকাই নীরব আধাঁরে
তুমি মাগো কেমন আছো ঐ অন্ধকার কবরে।
কোথায় পাবো তোমার মত এত আদর এত সোহাগ,
তোমার আঁচলটা ছিলো মাগো আমার স্বর্গের বসবাস !
তোমার কাছে ছিলাম সবাই বিপদ মুক্ত আমাদের নিরাপদ স্থান।
আজ দেখো মা তুমি অভিমান করে
চলে গিয়েছো ওই আকাশের তারায়,
আমি বসে বসে চেয়ে আছি ঔ আকাশের গায় ।
আজ তোমার সাজানো বাগান
সিক্ত জলে রিক্ত মাগো
তুমি তো ঘুমিয়ে আছো
মাটির আঁচল দিয়ে মুখটি ঢেকে মা গো।
মা তোমাকে যখন মনে পড়ে কাঁদি বসে নীরবে
কেমন করে থাকো মা গো মাটির বিছানায় ।
বুকটা আমার চৌচির হয়ে যায় মাগো
যখন তখন ভাবি বসে একা আমি যে তাই
যদি এ হৃদয় ছিড়ে দেখানো যেতো মা গো হয়েছে কত যে ক্ষত-বিক্ষত ।
মাগো যেখানেই থাকো না কেন
ভালো থেকো দোয়া করি সবসময়
আর তো কেউ ডাকবে না তোমার মত মায়াবী কন্ঠে শীতল করে আমার হৃদয়।
আজ যে দেখতে পাই না মা তোমাকে সারা জগৎ ঘুরে
চলে গিয়েছ অনেক দূরে ওই সুদূর পারে
আজ মনের ভিতর কেন এত হাহাকার
মা গো এ বুকে হৃদ মনিটা শূন্যতায় গিয়েছে ভরে ।
এত কষ্ট আর কখনো হয়নি মা,
আজ কেন এত কষ্ট এ বুকের ভিতর,
আমার মনের আকাশে কেন এত আঁধার
দুইটি চোখে শুধু ঝরে জল অঝোরে
এ কিসের মমতা জড়ানো মনের বাঁধন ।
আমি স্তব্ধ হয়ে গিয়েছি মাগো
তোমাকে হারানোর বেদনায়,
বিদাতা জানেন এর শেষ কোথায় ।
দোয়া করি মাগো দেখা হয় যেন
জান্নাতের ময়দানে,
আমি তোমার অভাগা সন্তান
প্রার্থনা করি খোদা তালার কাছে।
হে আমার রব ,হে আমার মালিক ,হে আমার খোদা ,হে রাহমান হে রাহিম তুমি শোন এ বান্দার ফরিয়াদ ,
কবুল করো এই অধমের মোনাজাত কবুল করো এই আমার মোনাজাত ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD