1. admin@mannanpresstv.com : admin :
আমি একটা অসুখ কিনেছিলাম - মান্নান প্রেস টিভি
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

আমি একটা অসুখ কিনেছিলাম

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২৩২ Time View
রশিদ হারুন
মানুষ শখ করে কতো কিছু যে কিনে ফেলে,
আমি একটা অসুখ কিনেছিলাম!!
গলির মোড়ে এক ফেরিওয়ালা
চিৎকার করে ফেরি করছিলো-
“অসুখ কিনবে নাকি বাবুরা,
একেবারে টাটকা অসুখ,
জীবন্ত অসুখ, রংবেরঙের অসুখ।”
লাল রং আমার পছন্দ না।
তবুও টকটকে লাল রংয়ের
অসুখটাই কিনে ফেললাম।
দাম একটু বেশিই পরেছে
দোকানদার বলেছে বেঁধে রাখতে।
ছোট চড়ুই পাখির মতো দেখতে,
সুযোগ পেলেই উড়াল দিয়ে
এক্ষুণি পালিয়ে যাবে।
একটা অসুখের মালিক হবো,
-এই উত্তেজনায় অসুখের নামটাই জানা হলো না আমার।
কোথায় রাখি আমার এই অসুখ!
ছেড়ে দিলে উড়ে যাবে,
খোলা জায়গায় রাখলে বিড়ালে খেয়ে ফেলবে,
তাই ঠিক করলাম বুকের মধ্যেই
আটকে রাখবো লাল রংয়ের অসুখটাকে।
থাক না একটা অসুখ বুকের মধ্যে।
রক্ত খাবে, মাংস খাবে
তারপর আস্তে আস্তে পোষ মানবে।
সখ করে কেনা আমার অসুখ
বুকে বাড়তে বাড়তে এখন আর বুকে আটেনা-
মাথায় মগজের ভিতর ঢুকে গেছে ।
অসুখ এখন আমার সুখ খায়,
অসুখ এখন আমার মন খায়,
অসুখ এখন আমার ভালোবাসা খায়।
বেয়াড়া অসুখের সাহস দিন দিন বাড়তে বাড়তে তারপর একসময় সম্পূর্ণ আমাকেই খায়,
-খুব সখ করে কেনা আমার লাল রংয়ের অসুখ।
সেই অসুখের ফেরিওয়ালার দেখা পেলাম আবার একদিন,
-গলির মোড়ে।
লাল রং অসুখের নামটা জানতে চাইলাম,
ফেরিওয়ালা বললো, এর নাম
“ অভিমান”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD