সুন্দর পৃথিবীতে সুন্দর মনের কেনো এতো অভাব
পৃথিবীর বুকে তো মানব চিরস্থায়ী নয় জেনেও কেনো-
ওরা করছে এতো হানাহানি কাটাকাটি জ্বালানি পোড়ানি!
মানব প্রাণ যায় কি কোনো অর্থে কেনা!?
তবে কেনো প্রাণ নিয়ে এতো ষড়যন্ত্র কেনো এতো বিভেদ!
হত্যার প্রচেষ্টা চলছে ওরা যেন মায়ের পেট থেকে-
পড়েই এসব করার হাতে খড়ি নিয়েছে!
ওরা কারা? ওদের রং কি? ওরা কি ভিন্ন দেশি?
না ওরা ভিন্ন দেশি নয়, তবে কি ওদের কোনো প্রিয়োজন নেই?
প্রিয়োজন হারা হলে কেমন লাগে ওরা কি কখনো বুঝেনি কখনো না?
এতো বাস্তবতার ভিতরেও ওদের কি কখনো কোনো শিক্ষা হয়নি?
মানব হলে তো মানব মন বলে কিছু একটা আছে,
ওদের যা বোধদয় হয় সেটা কি? কেমন?
সেটা কি কেবলই রক্ত দেখা কারো জান শেষ হলেই ওদের উল্লাস হয় আনন্দ পায়?
ওদের পালন কর্তা কারা কে বা কারা ওদের বড় ভাই সে বড় ভাইরা কি হিজড়া ওদের সন্তান বুঝি নেই তাই বুঝি ওদের মন এমন পাথর!
হিজড়া বল্লে হিজড়াদের অপমান করা হয় হিজড়ারাও মানুষ ওদেরও মন আছে ওরা কাঁদে ওরাও মানব সেবায় নিয়োজিত আছে।
তবে যারা মানুষকে জ্বালিয়ে মারে এদের কি বলা যায় ভাবছি,
পশু বল্লে কম হবে কারণ কুকুরকে আশ্রয় দিলে মালিকে- প্রভু বলে জানে জান থাকতে প্রভুর ক্ষতি হতে দেয় না।
তাহলে ওদের আর কিসের সাথে তুলনা করবো?
যারা আমাদের শান্তিতে থাকতে দেয় না দেশের ভাবমূর্তি নষ্ট করে!
এদের পতন কবে হবে, কবে পাবে মানুষ মানুষিক শান্তি নিরাপত্তা?
অসহায় জনগণের মনে সব সময় একই কথা কোথাও নিরাপত্তা নেই এই বুঝি প্রাণটা যায়।