আমি এই আমি?
আমি মরে গেলে কারো হবে ক্ষতি
আমি বেঁচে থাকলে কারো হবে গতি।
আমি কিছু মুখের আহার জোগাড় করি
আমি কিছু জনের নির্ভর জীবন তরী।
আমি কষ্ট করি সুখ জেনো তারা পায়
আমি কিছু মুখের হাসির উপায়।
আমি নারী,
আমি টানি সংসারের ঘানি নিত্য
দুখের করি লাঘব; করি সতেজ ক’টি চিত্ত।
ঐ উপর আল্লাহ্ ডাক পাঠাবেন যেদিন
সংসার ছেড়ে যেতে হবে সেদিন।
আমার মৃত্যুর পরে কাঁদবে কিছু স্বজন
কেউ ব্যস্ত হবে পুঁতবে আমার লাশটি কখন।
এই জগতে কেবা কারে মনে রাখে কদিন?
সময় হবেনা দেখতে আমার মরহুমা লেখা ফলক
অথচ আমি ছিলাম এই সংসারের মহা পরিচালক।