1. admin@mannanpresstv.com : admin :
বিরহের ছায়া দেখি -আবীর অরণ্য - মান্নান প্রেস টিভি
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

বিরহের ছায়া দেখি —-আবীর অরণ্য

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৫৫ Time View
সেদিন বলেছিলে তুমি ফিরে আসবে
তাই আমি অপেক্ষায় ছিলাম,
বলেছিলে ভালোবাসবে তাই অপেক্ষার প্রহর
গুনতে গুনতে আজ আমি অনেক ক্লান্ত,
হারিয়ে যাওয়ার সীমান্ত পেরিয়ে তুমি চলে
গেছো অচেনা সেই দূর ঠিকানায়
বিদায় বেলায় বলেছিলে যেনো ভালো থাকি,
অবুঝ আমি বুঝিনি তখন তুমি আমায় দিয়ে
যাচ্ছো ফাঁকি।
এরপর তুমি ছাড়াই কেটে গেলো কত সহস্রকাল
আজ‌ও চেয়ে থাকি তোমার প্রতীক্ষায়
তুমি আদৌও কি আমার কাছে ফিরবে?
তোমাকে ছাড়াই কাটিয়ে দিলাম কত স্নিগ্ধ বিকাল
গোধূলির লাল হ‌ওয়া সেই বিকেলে ভানায় ভর
করে উড়ে যাওয়া পাখির কলকাকলিতে মুখরিত
ক্ষণে শুধুই তোমায় মনে পড়ে।
বলতে পার এখন আমি তোমায় প্রায় ভুলেই গেছি
কিছু স্মৃতি শুধু বাচিয়ে রেখেছি সন্দেহের দোলাচলে,
জানি তুমি আর আসবে না ফিরে আমার এ মনের
সাগর পরিমাণ দুঃখের ভীড়ে।
যদি তুমি ফিরেও আসো কোনদিন দেখতে পাবো হয়তো তোমায় খুব রঙিন,
তবু তোমায় দু’চোখ ভরে দেখবো না,
আমি জানি আর কোনদিন
তোমার সাথে আমার আর মিলন হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD