চলে যায় কত শীত বসন্ত স্মৃতিরপাতা থেকে..
কখন যেন এসে দাঁড়ালে নিঃশব্দে পাশে,
পরন্ত বিকেলে গোধূলির রঙে বেলাভূমিতে
ডুবে আছি ভাবনার অতলে,চমকে দিয়ে
তুমি বললে,হাত বাড়িয়ে দাও…
হাত পেতে দিলাম চোখ বন্ধ করে,
চোখ মেলে দেখি একমুঠো ভেজা শিউলি
তুলে দিলে করতলে হাসিমুখে,
অবাক হলাম হলুদ রঙের পুষ্পের শোভাতে,
সুবাস ও ছোঁয়া পেয়ে শিহরিত হলো মন ;
বললে,খোঁপাটি দাও বাড়িয়ে..
আলতো হাতে জড়িয়ে দিলে খোঁপাতে
ভোরের শিশিরে ঝরা শেফালীর গাঁথা মালা-
লাজুকে আঁখি কোণে খেলে গেল কুয়াশার প্লাবন..
অনাবিল সুখের স্রোতে ডুবলো হিয়া,
অতৃপ্ত বাসনা পূর্ণতা পেল সিক্ত হলো হৃদয়
তোমার অনুরাগের ছোঁয়াতে..
সেই সৌরভে ভুবন মধুময় হলো কত জোনাকি
গুঞ্জনে হেসে লুটিয়ে পড়লো ফুলের অঙ্গে…
সোনালী রোদ্দুর খেলে মনের অলিন্দ্যে,
হলুদ পাখি আবেগে দেখেছে মিষ্টি হেসে অপলকে,
বাতাস দোলা দেয় এই মাধবী রাতে শাখে,
বসন্ত খেলা করে ফাগুন রঙে সাজাতে,
কোকিলের কুহুতানে মুখর হলো এই সকাল..
পায়ে পরিয়ে দিলে নূপুর সোহাগী হাতে,
পায়েল বাজে রিনিঝিনি নিঝুম রাতে,
কবিতা তুমি চমকে দিলে এই ঋতুতে..