1. admin@mannanpresstv.com : admin :
ভুলটা দিও ছেড়ে - সৈয়দ ইসমাইল হোসেন জনি - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

ভুলটা দিও ছেড়ে — সৈয়দ ইসমাইল হোসেন জনি

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৭৩ Time View

নিজের ভুলে হইলে দোষী
মিলবে নারে কিছু ,
ঘরের কোণে থাকবে বসি
হইবে মাথা নীচু ।

ভবের বুকে সফল হবে
ভুলকে ঝেড়ে ফেলে ,
তখন খুশী হইবে সবে
মনের ডানা মেলে ।

ভুলের ফলে চোখের জলে
কাঁদতে হবে শেষে ,
পরবে তবে কাচকি কলে
যাইবে ভুলে ফেঁসে ।

সঠিক পথে চলতে হলে
ভুলকে ফেলো ছুড়ে ,
কাঁদবে নাকো নয়নজলে
বিপদ যাবে দূরে ।

ভুলের পথে চললে পড়ে
অনেক ব্যথা পাবে ,
ধরার পড়ে জনম ভরে
চরম ধোঁকা খাবে।

চলার পথে সকাল সাঁজে
মনের ব্যথা ঝেড়ে ,
ভবের মাঝে সকল কাজে
ভুলটা দিও ছেড়ে ।

রচনাকাল : ০৩/০৭/২০২৩ ইং সোমবার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD