1. admin@mannanpresstv.com : admin :
তবে কি? - মোঃআজহারুল ইসলাম - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

তবে কি? — মোঃআজহারুল ইসলাম

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৯৪ Time View
তবে কি কাউকে বিশ্বাস করবোনা?
কিন্তু আমি তো সবাইকে বিশ্বাস করতে চাই।
রাজনীতিবিদ আমলা বিচারক যতো পেশা আছে আমি সবাইকে বিশ্বাস করতে চাই।
কিন্তু ধাক্কার পর ধাক্কা আমার বিশ্বাসকে আহত করেছে।
করেছে ক্ষত বিক্ষত।
আমার বিশ্বাসকে আরো অগনিতের সঙ্গে করেছে তছনছ।
আমি এখন তাদের সঙ্গে হয়েছি বেইমান অবিশ্বাসী।
আমার খুবই কষ্ট কখনওবা নিঃশ্বাস বন্ধ হয়ে আসে।
প্রশ্ন করি নিজেকে কেন অবিশ্বাসী হলাম।
যতোবার বিশ্বাস করেছি শপথকারীকে ততবারই ঠকেছি।
হয়েছি উপেক্ষিত প্রতারিত বন্ঞ্চিত।
বিশ্বাস ভঙ্গতা আমায় করেছে ক্ষুব্ধ হতাশ।
কখনওবা প্রতিশোধ মুখর।
অবাক বিস্ময় আমাকে গ্রাস করেছে বারবার।
প্রশ্ন জেগেছে মনে অসংখ্য এ কি করে সন্ভব ‘শপথ ভঙ্গ’!!!
ওরা কি তবে মানুষ নয়?
তারিখ——-১০.০১.২০২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD