1. admin@mannanpresstv.com : admin :
একটি চিঠির আশায় - রিতুনুর - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

একটি চিঠির আশায় — রিতুনুর

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২৭২ Time View
সেই স্মৃতি এই অলস ক্ষণে খুব মনে পড়ে
তোমার জন্য সারাক্ষণ অপেক্ষায় থাকা,
কখন কলেজ থেকে ফিরবে বাড়ি,
বারবার তোমার জানালায় গিয়ে উঁকি
একটি চিঠির আশায় বারবার ডিস্টার্ব,
চোখের আড়াল হলেই দম বন্ধ হয়ে আসা
তোমার দিকে কেউ তাকালেই
মানুষিক স্বজ্ঞা বোধের স্ফুরণ
হিংসা এসে বুকে জমা
যেন আমি ছাড়া পৃথিবীতে
তোমার দ্বিতীয় কেউ থাকতেই পারেনা।
কখনো কখনো হাত ধরে
ওয়াদা তুমি ছাড়া যাব মরে।
আবার অভিমান খুনসুটিতে ব্যস্ত হয়ে
তোমাকে ভুলে যাওয়ার প্রতিশ্রুতি,
কোথায় গেলো হারিয়ে সেই শৈশবের
হিজিবিজি প্রেম।
কেনই-ইবা আমি আজ তোমাকে দেখলে
উল্টো পথে হাঁটি,
কেন হলো তোমার আমার শৈশবের প্রেম মাটি।
এত কিছু ভাবতে ভাবতেই রাত গভীর,
শুনশান নীরবতা ঘড়ির কাঁটায় দুইটা
ঘুমে চোখ এলোমেলো স্বপ্ন এসে আমায় গিলে নিল।
ডাকছে শিয়াল মামা,
আশে-পাশের পরিবেশটা গভীর ঘুমে তামা তামা।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD