গান গাইতে এলেই দেখা মেলে
স্টেজে টাকা ছুড়ে শিল্পীর শরীরে,
এ কেমন নিয়ম-নীতি ধিক্কার ধিক্কার
উফ বড্ড জ্বালাময় সজ্ঞানে প্রতিবাদ করছি।
আমি মাগুরার মেয়ে “বৃষ্টি খাতুন মিনা”
বাংলাদেশ থেকে,তীব্র প্রতি নিন্দা জানাই,
বন্ধ হোক বিশ্বব্যাপী এই বেহায়াপনা
অপমান কখনো আনন্দের খোরাক হতে পারে না।
হাসিমুখে টাকা গ্রহণ করা
প্রথমত সেই শিল্পীদের আমি করি অনুরোধ,
এভাবে টাকা গ্রহণ করে
শিল্পীদের কলঙ্কিত করা বন্ধ হোক।
যুগের পর যুগ হয়তো বয়ে আসছে
এই অন্যায় নিয়ম নীতির আর চাওয়া পাওয়ার,
এমন কি কেউ ছিলনা প্রতিবাদের?
প্রজন্মের পর প্রজন্ম হচ্ছে ধ্বংস।
সকল শিল্পীদেরকে আমি আহ্বান করছি
আপনাদের সম্মান রক্ষার্থে,
প্রতিবাদের দূর্গ গড়ে তুলুন
বিশ্বের প্রতিটা দেশে দেশে।
২০২৪ সাল থেকে সকলে একত্রিত হন
কন্ঠে কন্ঠ মিলিয়ে প্রতিবাদ করুন,
রক্ষা করুন আল্লাহর দেওয়া প্রতিভার মান
সম্মানের সাথে গড়ে তুলুন প্রতিভার রাজত্ব।
অর্থ দেওয়ার ইচ্ছে থাকলে
সম্মানের সাথে দেয়ার উপায় আছে শত!
এভাবে চোখে মুখে টাকা ছুড়ে মেরে
প্রতিভাকে অপমান করা মেনে নেওয়া
চলবে না, চলবে না,চলবে না।