স্বেচ্ছা– আমিনা খাতুন দিপা
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
-
২১০
Time View
আমি যদি বৃক্ষ হইতাম
ছায়া দিতাম তোরে,
বৃষ্টি হতে আগলে রাখতাম
আলো দিতাম ভোরে।
আমি যদি পাখি হইতাম
গান শুনাইতাম তোরে,
ভালোবাসার ডানায় পুরে
যাইতাম নিয়ে উড়ে।
আমি যদি রাত্রি হইতাম
ঘুম পাড়াইতাম তোরে,
তোর একলা বুকের নিঃসঙ্গতা
দিতাম দূর করে।
আমি যদি চাঁদ হইতাম
জোছনা দিতাম তোরে,
স্নিগ্ধতায় ভরে রাখতাম
যাইতাম না দূরে।
আমি যদি বাতাস হইতাম
নিঃশ্বাস দিতাম তোরে,
তোর বুকেতেই আশ্রয় বুনতাম
যাইতাম না সরে।
২৯/০১/২০২০
Please Share This Post in Your Social Media
More News Of This Category