গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে শেরপুর গাঙচিল কার্যালয় শীতকালীন সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন — কবি , সাংবাদিক রফিক মজিদ সভাপতি, গাঙচিল শেরপুর জেলা শাখা। প্রধান অতিথি — মননশীল কবি হিসেবে খ্যাত হারুনুর রশীদ প্রচার সম্পাদক , গাঙচিল কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি — কবি ও ডাক্তার আবু তাহের গাঙচিল শেরপুর জেলা সমন্বয়ক প্রবীণ কবি ও ছড়াকার নুরুল ইসলাম মনি, শেরপুরের সাহিত্যানুসন্ধানী লেখক জ্যোতি পোদ্দার। গাঙচিল শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উপস্থিত কবি সাহিত্যিকরা কবিতার গঠন ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। স্বরচিত কবিতা পাঠ এবং সবশেষে শেরপুরের বিশিষ্ট লেখক ও পুঁথিপাঠক এম এইচ মুকুল জেলার চিত্র নিয়ে একটি পুঁথি পাঠ করেন। উপস্থিত অন্যান্য কবিদের মধ্যে স্বরচিত কবিতা পাঠ করেন আরিফ হাসান, হাসান শরাফত, খালিদুজ্জামান টিটো, আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম, হামিদা ইয়াসমিন, আজাদ সরকার, রুমেল খান, নোমান মিয়া, মো. রাহাতুল ইসলাম প্রমুখ।