আজ আমি একটু চঞ্চল
একটু বেখেয়ালী
মনে হয় পথ ও বেঁকে চলি
একটু বেশি বধির..
খামখেয়ালী নিশ্চুপ দিগন্ত
তবে ধুমড়ে মুচরে পড়ে
এইতো বিকেল শেষে
সন্ধা গড়িয়ে আধাঁর নামে
টুপ টুপ শিশির বিন্দু
হালকা শীতের আবেশ।
স্মৃতি ডাকে চুপি চুপি
একটু নির্মল পরশ
উষ্ণ ঠোঁটে তৃষ্ণা বেশ
সবটাই যেন নীলাম্বরীর
সে জাগাল প্রেম আকাঙ্খা
সে বুঝাল আত্মার টান
চিনাল গোধুলি সন্ধা
জিজি পোকার আলোয় গান
সে ওতোপ্রতভাবে লেপ্টে আছে
এইতো মেঘের খেঁয়ায়
ঢিঙি নায়ে
রঙিন চায়ে
বকুলের ছাঁয়ায়
হিজল তলায়।
কিন্তু অস্তিত্ব কোথায়?
নিঃশব্দে বয়েছে ঢেউ
চপল হাসি মুছে গেছে
চিকন ঠোঁটের কোন থেকে।
ভুলে যাওয়ার নয়
দীর্ঘ ছলনায়;
ঝাপটে ধরে;
আগলে রাখে;
অশ্রুমাখে
পর্দার অন্তরালে।
সুধালো আমায়
দুঃখের তাপ;
সুখের ছাপ;
হারানোর ক্লেশ;
গভীর অনুরাগ অনুভুতি।
জাগালো মায়া
মেলে অন্তদেহের জানালা
তুমি প্রেমা আমার দহন
তুমি বৃষ্টিস্নাত সকাল
তুমি বৃন্তের ঝাঝালো বিকেল
তবে চারু ভুলে যাবে?
রাখবে না দৃষ্টি সীমানায়!
বেলকুনীর আঙিনায়
স্মৃতির চৌকোঠায়
না হয় আজকে হারালে,
তাতে কি?ভেঙে গেছে সব!
থাকবে না কি কলরব?
না হয় আজকে নতুন সাঁজে
অবাক নয় আমি
শেষটা তো জানি
লুকানো গল্প;
ফান্সির কল্প;
তবে আজকে একটু চঞ্চল..