দু’টি জীবন যাপন করতে পারে চমৎকার,
সুখময়,ছান্দসিক ‘সময়’ মনের অন্ত্যমিলে,
কখনো কখনো অপ্রত্যাশিত যোগফল নিবন্ধনে
সুর-তাল,লয় কাঁটে সমঝোতার অনুপস্থিতিতে।
পূর্ণিমার চাঁদ তখন ডাকে দু’জনারে মায়ায় সুনিপুণে
সান্নিধ্যে আয় কোমলমতি প্রেম অনুভবে-
রাগ-বিরাগের খেরখাতা উড়ে যাক্
ভালো থাকা,ভালো রাখার কিছু মন্ত্র
যোগ-বিয়োগের ঘরানায় যুক্ত থাক ।
জীবনের কিচ্ছা কাহিনী গতিময়তায় চলমান
নিজস্ব বাসনায় ঘটেনা না কোনো ভবিতব্য–
অবধারিত পটচিত্র অনিবার্য,
সুন্দর মনোভাবে কিছু ছাড়,সামঞ্জস্যের
প্রয়োগে মনের অন্ত্যমিলের সমন্বয়ে ঘটিয়ে
অপূর্ব,আনন্দদায়ক জীবন যাপনে
মসৃণ সেতু কাম্য।
সংসার জীবনে দু’টি মনের সমান্তরাল
অন্ত্যমিলে নির্মিত হয় দাম্পত্যের বাগান বিলাস।
কবিতাটির সর্বস্বত্ব
সংরক্ষিত গুগলে,
ঢাকা, বাংলাদেশ।