যে কাউকে ভালোবাসতে উদার
করো মন,
ভালোবাসার পরম শত্রু হলো
কলুষিত মন।
ভালোবাসায় লাগে না টাকা পয়সা
পার্থিব ধন,
লাগে কলুষমুক্ত হৃদয়ের স্পন্দন
জড়ানো পণ।
ভালোবাসায় রাখতে নেই কোন
স্বার্থের টান,
যাহা ভালোবাসার পবিত্রতা করে
দেয় ম্লান।
যে ভালোবাসায় হয়ে থাকে টাকার
আদান প্রদান,
লেনদেনের বেড়াজালে বন্ধন ছিন্ন
করে হয় সমাধান।
কোন স্বার্থ আদায়ের তরে করলে
পবিত্র ভালোবাসা,
সেই ভালোবাসা সদা ধূলিসাৎ হয়ে
ঘটায় সর্বনাশা।
পবিত্র ভালোবাসা দুটি দেহের মধ্যে
একটি মন,
যাহা বিরহের হতাশা থেকে ঘটায়
পরস্পরের মিলন।
স্বার্থহীন ভালোবাসায় কভু হয় না
বিবাদ বিভাজন,
খুব সহজে দুটি হৃদয়কে করে দেয়
একে অন্যের প্রিয়জন।
০০০০@@০০০০
লন্ডন,
যুক্তরাজ্য।